নিজস্ব প্রতিবেদক | হোসেনপুর
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হোসেনপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে এই অভিনন্দন জানানো হয়। এসময় হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা শওকত হোসেনের নেতৃত্বে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে পুষ্পস্তবক অর্পণ করেন।
শুভেচ্ছা বিনিময়কালে শওকত হোসেন বলেন, “জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হওয়া জনাব মাজহারুল ইসলামের হাত ধরে হোসেনপুর ও কিশোরগঞ্জ সদরের উন্নয়ন আরও বেগবান হবে। আমরা জুলাই বিপ্লবের প্রেরণাকে ধারণ করে দেশ ও দশের সেবায় এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার পাশে থেকে কাজ করে যেতে চাই।”
এসময় উপস্থিত ছিলেন হোসেনপুর পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নবনির্বাচিত সংসদ সদস্য মাজহারুল ইসলামও তার প্রতি এই ভালোবাসা ও সমর্থনের জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply