1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বান্দরবান পার্বত্য জেলা পুলিশ কর্তৃক, বিশেষ অভিযানে “চাঞ্চল্যকর খুন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রাম সিএমপির বায়েজিদ থানার শেরশাহ এলাকা হতে গ্রেফত - Skbanglatv.com
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

বান্দরবান পার্বত্য জেলা পুলিশ কর্তৃক, বিশেষ অভিযানে “চাঞ্চল্যকর খুন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রাম সিএমপির বায়েজিদ থানার শেরশাহ এলাকা হতে গ্রেফত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২২১ Time View

বিশেষ প্রতিনিধিঃ আহাবুব আলম

অদ্য ২৫ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ফরহাদ সরদার, পিপিএম।
ঘটনার বিবরণ গত ২৪/০১/২০২৬ খ্রিঃ তারিখ, রাত্রি অনুমান ২০.৫০ ঘটিকা থেকে ২৫/০১/২০২৬ খ্রিঃ তারিখ, রাত অনুমান ০২.৩০ ঘটিকা পর্যন্ত বান্দরবান জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মান্না দে সাহেবের সার্বিক দিক নির্দেশনায় বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহেদ পারভেজ এর নেতৃত্বে এসআই (নিঃ)/ মোঃ রফিকুল ইসলাম, এসআই (নিঃ)/ ত্রিরতন বড়–য়া, এএসআই(নিঃ)/ রুবেল বড়–য়া, এএসআই(নিঃ)/ বাপ্পী দে ও সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম জেলার সিএমপি বায়েজিদ থানার শেরশাহ কলোনি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর খুন মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি সাবেকা আক্তার(৩০), স্বামী- মোঃ রফিক আহাম্মদ, সাং- বড়–য়ারটেক, কালাঘাটা, ০৩নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, থানা- বান্দরবান সদর, জেলা- বান্দরবান পার্বত্য জেলাকে গ্রেফতার করে।
উল্লেখ্য যে, গত ১৬/০১/২০১৫খ্রিঃ তারিখ অনুমান সকাল ৮:০০ টা হইতে দুপুর ১:৪৫ টার মধ্যে যে কোন সময় বর্ণিত মামলার এজাহারনামীয় আসামি- ১.সাবেকা আক্তার(৩৩), পিতা-স্বামী-মোঃ রফিক আহম্মদ, গ্রাম- কালাঘাটা পাড়া (বড়ুয়ার টেক), থানা- বান্দরবান সদর, জেলা -বান্দরবান; ২.  মোঃ রফিক আহম্মদ(৫৩), পিতা-মৃত বদিউর রহমান, গ্রাম- কালাঘাটা বাজার (বড়ুয়ার টেক), থানা- বান্দরবান সদর, জেলা -বান্দরবান বান্দরবান সদর থানাধীন বান্দরবান পৌরসভাধীন কালাঘাটাস্থ বড়ুয়ারটেক ০২নং আসামি মোঃ রফিক আহম্মদ এর বসত ঘরে ভিকটিম সানজিদা খানম তানহা(০৯), পিতা-রফিক আহম্মদ, মাতা-রাশেদা বেগম, গ্রাম- আর্মি পাড়া, থানা- বান্দরবান সদর, জেলা-বান্দরবানকে হত্যা করে। গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামিকে বিজ্ঞ আদালতে যথাযথ নিয়মে সোপর্দ করা হইবে।
এসময় উপস্থিত ছিলেন জনাব জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপ্‌স), জনাব মান্না দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো: শাহেদ পারভেজ ইংরেজি অফিসার ইনচার্জ বান্দরবান সদর থানা, জনাব মোঃ এনামুল হক পিপিএম ডিআইও-১  সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি