1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভেকু ও ট্রাক্টর জব্দ; ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান - Skbanglatv.com
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

ভেকু ও ট্রাক্টর জব্দ; ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৯১ Time View
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে কিশোরগঞ্জের হোসেনপুর ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে একটি এক্সক্যাভেটর (ভেকু) ও একটি মাটি পরিবহনকারী ট্রাক্টর জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হোসেনপুর উপজেলার জিনারী নতুন সড়ক হয়ে ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এলাকায়,হোসেনপুরের চর হটর আলগী ও গফরগাঁও উপজেলার চর আলগী মৌজার সীমান্তসংলগ্ন একটি অবৈধ বালুর টালে এ অভিযান পরিচালনা করা হয়।
যৌথ অভিযানে অংশ নেন হোসেনপুর
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ,গফরগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি,হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ আর্টিলারি ব্রিগেডের সদস্যরা। এ সময় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর (ভেকু) এবং মাটি পরিবহনের একটি ট্রাক্টর জব্দ করা হয়। জব্দকৃত যানবাহনগুলো পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গফরগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও গত ২৪ শে জানুয়ারি হোসেনপুর উপজেলার সাহেবের চরে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। সে সময় ঘটনাস্থলে ড্রেজার পাওয়া না গেলেও ড্রেজিং কার্যক্রমে ব্যবহৃত অননুমোদিত পাইপ নদীতে স্থাপন করা অবস্থায় উদ্ধার করে জব্দ করা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ জানান,
পরিবেশ সুরক্ষা ও নদী ভাঙন রোধে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি