মাখন মিয়া প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম–এর পক্ষে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্যাপক মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার(৩০ জানুয়ারী)বিকালে হোসেন পুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল স্থানে মিছিল করেন পৌর বিএনপি ও বিএনপিসহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের মাঝে বিএনপির রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি তুলে ধরেন। পাশাপাশি প্রার্থীর রাজনৈতিক সততা, জনবান্ধব নেতৃত্ব ও এলাকার উন্নয়নে তার ভূমিকা তুলে ধরে ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়।
এসময় নেতাকর্মীরা বলেন, ধানের শীষ হচ্ছে গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার প্রতীক। জননেতা মাজহারুল ইসলাম দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে হোসেনপুর ও কিশোরগঞ্জবাসীর সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাই জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে তিনি বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মিছিল কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
Leave a Reply