1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে রাষ্ট্রপতির উপহার সামগ্রী বিতরণ - Skbanglatv.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে রাষ্ট্রপতির উপহার সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৮৯ Time View
প্রতিনিধি এনামুল হক :কিশোরগঞ্জে বিভিন্ন মহলের সুধীজনদের মাঝে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মহোদয়ের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
নববর্ষের মঙ্গল বার্তায় উদ্ভাসিত হউক জীবন এই প্রত্যাশায় কিশোরগঞ্জে সুধীজনদের মাঝে গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মহোদয়ের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে  সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়িবিদ, সংগঠক, নাট্যকার, গীতিকার, শিল্পী, সাহিত্যিক, কবি, ছড়াকার ও প্রতিশ্রুতিশীল তরুণদের মধ্যে নতুন বছরে রাষ্ট্রপতির উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে আগত সকল শ্রেণিপেশার মানুষকে ফুল দিয়ে বরণ করে নেয় স্থানীয় প্রতিনিধিরা। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত জ্যেষ্ঠ নাট্য ব্যক্তিত্ব ও নৃত্য প্রশিক্ষক নারায়ন চন্দ্র দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রপতির মেজো ছেলে বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজকর্মী রাসেল আহমেদ তুমিন।
এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বাদল রহমান, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সামসুল ইসলাম খান মাসুম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মনোয়ার হোসাইন রনি, সনাক সভাপতি ম ম জুয়েল, হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল মিয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার প্রমুখ।
আলোচনা শেষে উপস্থিত পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে রাষ্ট্রপতির উপহার সামগ্রী ২০২৩ সালের ডায়েরী দেওয়া হয়। এবং মানস করের নির্দেশনায় একতা নাট্যগোষ্ঠীর গীতিনৃত্যনাট্য ‘মহুয়া’ উপস্থাপিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি