1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Skbanglatv.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৭৮ Time View

প্রতিনিধি তারেক আহম্মেদ হেলাল :ময়মনসিংহের-নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পহেলা এপ্রিল (শনিবার) নান্দাইল উপজেলাধীন ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানারামপুর খেলার মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ইয়াসের খান চৌধুরী,
উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান লিটন, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন- সাধারন সম্পাদক নুরুউদ্দীন চুন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক অনিক আহমেদ বাবুল, সদস্য সচিব সাদ্দাম হোসেন, পৌর আহবায়ক ইমরান সরকার, কলেজ ছাত্রদলের আহবায়ক জুবায়ের আহমেদ সহ উপজেলা ও পৌর বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীর সহ নান্দাইল পৌরসভা ও ১৩টি ইউনিয়ন থেকে আগত উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদ ও সরকারি দলের নির্যাতনে নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রোকন উদ্দিন মুন্সি।

অনুষ্ঠানে বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ইয়াসের খান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের
সাবেক আহবায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ইয়াসের খান চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি