প্রতিনিধি তারিক আহম্মেদ হেলাল
কিশোরগঞ্জ ডিবি কর্তৃক ০৮ (আট) কেজি গাঁজাসহ অষ্টগ্রাম থানা এলাকা হতে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি) ফারুক আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৩/১১/২৩ খ্রি: ১৮.২৫ ঘটিকায় অষ্টগ্রাম থানাধীন বাঙ্গালপাড়া চকবাজারের নৌকাঘাটে বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদের পূর্বে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে আসামি ১। মো: জিবন ওরফে মাসুম (২৭), পিতা-মো: নাছির মিয়া, সাং-শ্রীঘর (ফকিরবাড়ী) ২। মো: ওয়াসিম মিয়া (৩০), পিতা-মৃত অলি মিয়া, সাং-শ্রীঘর (কোনাবাড়ি), উভয় থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করে এবং আসামিদ্বয়ের হেফাজতে থাকা সর্বমোট ০৮ (আট)কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৮.৩৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
© All rights reserved © 2022
Leave a Reply