1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আন্দোলন থেকে পালানো দলের ডাকে জনগণ অসহযোগ করবে না: কাদের - Skbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

আন্দোলন থেকে পালানো দলের ডাকে জনগণ অসহযোগ করবে না: কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২২৩ Time View

এনামুল হক প্রতিনিধি

আন্দোলনের মাঠ থেকে পালিয়ে থাকা দলের ডাকে জনগণ অসহযোগ করবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলন থেকে পালিয়ে গেছে, তারাই এখন অসহযোগের ডাক দিয়েছে। জনগণ বিএনপির ডাকে অসহযোগ করবে না। জনগণ বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে।

তারেক রহমানকে দেশে আসার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, জনগণ রিমোট কন্ট্রোল মানে না। সাহস থাকলে দেশে আসুন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন করে আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। আর এ নির্বাচন পাঁচ বছরই টিকবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কারও সঙ্গে আপস করে না।

ওবায়দুল কাদের বলেন, এখন তারেক রহমান রিমোট কন্ট্রোলে আন্দোলনের ডাক দিচ্ছে। পলাতক নেতা জনগণের আস্থা পায় না। সাহস থাকলে তাকে দেশে আসতে হবে। নেতা হতে হলে জেলে যাওয়ার সাহস থাকতে হবে।

তিনি বলেন, আপনারা গুপ্ত হামলা বন্ধ করুন। তা না হলে জনগণ প্রতিহত করবে আপনাদের। নির্বাচনবিরোধী আন্দোলন জনগণ প্রতিহত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি