প্রতিনিধি মাখন মিয়া
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ (২২ জানুয়ারি) বিকেল চারটায়। ইতোমধ্যে প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে আবেদনের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আজ থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন শুরু করতে পারবেন। প্রথম বর্ষে ভর্তিতে এবারও কোনো পরীক্ষা নেওয়া হবে না। এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন।
এদিকে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তির নির্দেশিকাও প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি বিজ্ঞপ্তির তথ্য মতে, সোমবার (২২ জানুয়ারি) বিকেল ৪টা থেকে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হবে। অনলাইনের মাধ্যমে এই আবেদন চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
© All rights reserved © 2022
Leave a Reply