1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গত দুইবার যে উন্নয়ন হয়েছে এবার তার দ্বিগুণ হবে ইনশাআল্লাহ: নিক্সন চৌধুরী - Skbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

গত দুইবার যে উন্নয়ন হয়েছে এবার তার দ্বিগুণ হবে ইনশাআল্লাহ: নিক্সন চৌধুরী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২২৭ Time View

প্রিতিনিধি এনামুল হক

ফরিদপুর-৪ আসনের টানা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন থানার জনগণ এবারও উন্নয়ন ও মূল্যায়ন পক্ষে রায় দিয়েছে। গত দুই দুইবারে যে উন্নয়ন হয়েছে এবার তার দ্বিগুণ উন্নয়ন হবে ইনশাল্লাহ। 

নিক্সন চৌধুরী বলেন, আগামীতে ৩ উপজেলায় আর কোনো উন্নয়ন বাকি থাকবে না। বাংলাদেশে ইতিহাসে স্বাধীনের আগে ও পরে পরপর তিনবার স্বতন্ত্র প্রার্থীকে আপনারাই ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন তিনি যেন বারবার এদেশের প্রধানমন্ত্রী হয় আর আমি আপনাদের উন্নয়ন করতে পারি।

ভাষানচর ইউনিয়ন চেয়ারম্যান শেখ কাউছারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী, সদরপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান, জিনিয়া নাজনীন কল্পনা, সদর ইউনিয়ন চেয়ারম্যান কাজী জাফরসহ স্থানীয় এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি