প্রতিনিধি এনামুল হক
২১শে ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে শহিদদের প্রতি কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষে থেকে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার)সহ জেলার উধ্র্বতন পুলিশ কর্মকর্তা ও অন্যান্য অফিসার-ফোর্সগণ। রাত ১২:০৫ ঘটিকায় পুষ্পস্তবক অর্পন ও সালামীর মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। রাত ০০:০১ ঘটিকার সাথে সাথে কিশোরগঞ্জ-১ (সংসদীয় আসন নং-১৬২, কিশোরগঞ্জ-হোসেনপুর) এর মাননীয় সংসদ জনাব ডাঃ সৈয়দা জাকিয়া নূর (লিপি) প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ২১শে ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একুশের প্রভাত ফেরী বের হয়। প্রভাত ফেরিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা নির্বাহী অফিসার সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধী সমাজের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ২১ ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতির জীবনে এক গৌরবের দিন। ১৯৫২ সালের এই দিনে বাঙালি জাতি বুকের তাজা রক্ত দিয়ে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে মাতৃভাষা রক্ষার জন্য রাজপথে নেমেছিল। পৃথিবীর ইতিহাসে একমাত্র বাঙালিরাই সেই গৌরবময় জাতি, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিল। তাই সারা বিশ্বে এই দিনটি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
© All rights reserved © 2022
Leave a Reply