1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের জয় - Skbanglatv.com
শনিবার, ৩০ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৩৯৩ Time View

প্রতিনিধি এনামুল হক

ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিক আল নাসরের জয়। সৌদি প্রো লিগে আল তাইয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ তারকা। ফুটবলের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৬৪তম হ্যাটট্রিক করেছেন তিনি।

আর রোনালদোর হ্যাটট্রিকে আল তাইকে গোল বন্যায় ভাসিয়ে ৫-১ এ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর।  এই জয়ে আল নাসরের পয়েন্ট হলো ৫৯। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৭১।

খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আল নাসর। ২০ মিনিটে দলকে এগিয়ে নেন ওটাভিও। দুই মিনিট পর আল তাইয়ের হয়ে সমতা ফেরান ভার্জিল মিসিডজান। ৩৬ মিনিটে লালকার্ড দেখলে দশজনে পরিণত হয় আল তাইয়ে।

সুযোগটা কাজে লাগিয়ে বিরতির আগেই আবার ম্যাচে এগিয়ে যায় আল নাসর। রোনালদো গোল উত্সবের শুরু করেন খেলার ৬৪ মিনিটে। মিনিট তিনেক পরে করেন দ্বিতীয় গোল। আর খেলার শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে করেন হ্যাটট্রিক।

সৌদি প্রো লিগে ২৩ ম্যাচে রোনালদোর এটা ২৬তম গোল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি