1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোর গন্জ -২( কটিয়াদি +পাকুন্দিয়া) নির্বাচনী আসনের সর্বস্তরের জেলা সমিতির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক আল্বহাজ্ব আহমেদ ফারুক খোকন মোঃ মিজানুর রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন - Skbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

কিশোর গন্জ -২( কটিয়াদি +পাকুন্দিয়া) নির্বাচনী আসনের সর্বস্তরের জেলা সমিতির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক আল্বহাজ্ব আহমেদ ফারুক খোকন মোঃ মিজানুর রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৮৫ Time View

প্রতিনিধি আজাহারুল হক

কিশোর গন্জ -২( কটিয়াদি +পাকুন্দিয়া) নির্বাচনী আসনের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাস্থ কিশোর গন্জ জেলা সমিতির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক আল্বহাজ্ব আহমেদ ফারুক খোকন মোঃ মিজানুর রহমান, কিশোর গন্জ -২(কটিয়াদি +পাকুন্দিয়া)নির্বাচনী আসনের জনগণসহ দেশবাসী ও প্রবাসীদেরকে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাস্থ কিশোর গন্জ জেলা সমিতির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক, ঢাকাস্থ পাকুন্দিয়া সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী,বিশিষ্ট সমাজ সেবক, দানবীর,বিশিষ্ট ক্রীড়ামোদী,নুরুল ইসলাম -নুর জাহান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক জিএস আলহাজ্ব আহমেদ ফারুক খোকন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সেই মুহুর্ত মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। তাই ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। পবিত্র ঈদুল ফিতরের খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। ত্যাগীনেতা, সৎ,, সাহসী, নীতিবান ও মানবিক সমাজ সেবক আলহাজ্ব আহমেদ ফারুক খোকন আরও বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠ জন, নিকট জনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। পবিত্র ঈদুল ফিতরের দিনে কটিয়াদি -পাকুন্দিয়া উপজেলাসহ বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কটিয়াদি -পাকুন্দিয়া উপজেলার আওতাধীন সকল মুসলিম ভাইবোন ও বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি