1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হোসেনপুর বাসীকে ঈদের শুভেচ্ছা - Skbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হোসেনপুর বাসীকে ঈদের শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১৮৯ Time View

প্রতিনিধি জহিরুল ইসলাম রতন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হোসেনপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখার সভাপতি ও এস কে বাংলা টিভির সম্পাদত ও প্রকাশক এস কে শাহীন নবাব। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সেই মুহুর্ত মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। তাই ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে শান্তি ও কল্যাণের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। আমরা যে যেখানেই থাকি না কেন, ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। পবিত্র ঈদুল ফিতরের দিনে প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হোসেনপুর বাসীসহ সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি