1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কটিয়াদীতে চরমোনাই পীরের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি - Skbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

কটিয়াদীতে চরমোনাই পীরের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ Time View

প্রতিনিধি মাখন মিয়া কিশোরগঞ্জের কটিয়াদীতে নায়েবে আমীরুল মুজাহিদীন শায়খুল হাদীস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই হুজুরের ওয়াজ মাহফিল উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে৷  আগামী ৩০ সেপ্টেম্বর সোমবার বাদ যোহর থেকে বাংলাদেশ মুজাহিদ কমিটি কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে কটিয়াদী পাইলট সরকারি স্কুল মাঠে এই মাহফিল হবে৷ একই দিন বাদ এশা কিশোরগঞ্জের লতিবাবাদে চক্ষু হাসপাতাল সংলগ্ন মাঠে অপর মাহফিল অনুষ্ঠিত হবে।  মাহফিল উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলমান রয়েছে। এরিমধ্যে দাওয়াত এবং পোষ্টার, ব্যানার লাগানো হয়েছে৷ মাহফিল কমিটি কয়েক দফা মাঠ পরিদর্শন করেছেন। শেষ মুহূর্তের কাজগুলো দেখানো করছেন৷ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন ও সরাসরি অংশ গ্রহণকারী এই আলেমের আগমন উপলক্ষে সাধারণ ছাত্র সমাজ ও জনতার মধ্যেও জাগরণ তৈরি হয়েছে বলেও জানা যায় ।  বাংলাদেশ মুজাহিদ কমিটি কটিয়াদী উপজেলা ছদর মাওলানা কামাল উদ্দিন বলেন, মাহফিলকে সফল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি৷ একাধিকবার মাঠ পরিদর্শন করা হয়েছে৷ বৈরী আবহাওয়া হলেও একাধিক বিকল্প ব্যাবস্থা রাখা হচ্ছে৷ প্রচার প্রচারণা আরো আগে থেকেই শুরু হচ্ছে৷ এদিন বাদ মাগরিব হুজুর বয়ান করবেন৷ এ উপলক্ষে সকলের দাওয়াত এবং সহযোগিতা চাই৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি