1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কটিয়াদীতে জেলা প্রশাসকের মত বিনিময় - Skbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

কটিয়াদীতে জেলা প্রশাসকের মত বিনিময়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৭১ Time View

প্রতিনিধি আজাহারুল হক কিশোরগঞ্জের কটিয়াদীতে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসক ফৌজিয়া খানের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরী, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন দত্ত প্রদীপ, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতে আমীর মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা আলেম-ওলামা পরিষদের সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক বিপ্লব কুমার সাহা, সদস্য সচিব ধ্রুব রঞ্জন দাস, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবুজিত সাহা, সাধারণ সম্পাদক জনি সাহা, কটিয়াদী প্রেসক্লাবের যুগ্ন আহবায় সৈয়দ মোরছালিন দারা শিকো প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি তামারা তাসবিহা, কটিয়াদী প্রেসক্লাবের সদস্য সচিব মাইনুল হক মেনু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান স্বপন, বিএনপি নেতা মোঃ খলিলুর রহমান, সাংবাদিক, উপজেলার বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
মত বিনিময় শেষে কটিয়াদী পৌর সদরের কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি