1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রামগঞ্জে ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা বাজিতপুরে ৪ সাংবাদিক কে হামলার প্রতিবাদে ভৈরব বিএমইউজের সাংবাদিকদের মানববন্ধন - Skbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

রামগঞ্জে ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা বাজিতপুরে ৪ সাংবাদিক কে হামলার প্রতিবাদে ভৈরব বিএমইউজের সাংবাদিকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৫২ Time View

প্রতিনিধি জুবায়ের বয়ান সাংবাদিকদের বিরুদ্ধে হামলা মামলার প্রতিবাদে ভৈরবে  সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব উপজেলা শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে  ভৈরব- ময়মনসিংহ  আঞ্চলিক মহাসড়কের ভৈরব লোকাল বাসষ্ট্যান্ডে জিটিভি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার ভৈরব প্রতিনিধি এম এ হালিম এর সভাপতিত্বে বিএমইউজে ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ছাবির উদ্দিন রাজুর সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংবাদিক এম আর ওয়াসিম,শামিম আহমেদ,রাজধানী  টিভির জেলা প্রতিনিধি মাসুদুল ইসলাম  সবুজ,মোঃ জামাল উদ্দিন, মোঃ আরিফুল ইসলাম ,নাঈম মিয়া,মোঃ জুয়েল মিয়া মোঃ দ্বীন ইসলাম , মোঃ কাউছার আহমেদ প্রমূখ।  এ সময় মানব বন্ধনে বক্তারা বলেন,  পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের উপর  হামলা  ও মামলা দায়ের করা হচ্ছে । সাংবাদিকদের নিরাপত্তা নেই। সম্প্রতি লক্ষীপুরের রামগতিতে অনুসন্ধানী রিপোর্ট  করতে গিয়ে  ৪ সাংবাদিকদের  নামে মামলা দায়ের করা হয়েছে । তারা হলেন ইত্তেফাক এর প্রতিনিধি জাকির হোসেন মোস্তান,যায়যায়দিন দিনের বেলায়েত হোসেন বাচ্চু,সমকালের জাকির হোসেন সুমন ও মানবকন্ঠের সাখায়াত হোসেন জাহাঙ্গীর। তাছাড়া বাজিত পুরে পেশাগত দায়িত্ব পালনকালে  হামলার স্বীকার হন সাব্বির হোসেন মানিক,আবুল হোসেন,মোঃ খলিল রহমান,শেখ জসিম। এছাড়া বাজিতপুরে  পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৪ সাংবাদিকের উপর হামলা চালিয়ে  আহত করে মোবাইল ফোন  ছিনিয়ে নিয়েছে। তাই মিথ্যা  মামলা প্রত্যাহার  ও হামলাকারীদের  দ্রূত গ্রেফতারের দাবী জানান বক্তাগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি