1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর পৌর আ.লীগ সাধারণ সম্পাদক মোবারিছ গ্রেফতার - Skbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

হোসেনপুর পৌর আ.লীগ সাধারণ সম্পাদক মোবারিছ গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ Time View

প্রতিনিধ সাদেক মিয়া : কিশোরগঞ্জের হোসেনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার, ১১ ডিসেম্বর রাত পৌনে ১টার দিকে জেলার হোসেনপুর পৌরসভার ঢেকিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতেই তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতার মোবারিছ হোসেনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি পৌরসভার ঢেকিয়া এলাকার বাসিন্দা।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিডিচ্যানেল ফোরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে মোবারিছকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি