1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
যথাযোগ্য মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপন পাকুন্দিয়ায় - Skbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

যথাযোগ্য মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপন পাকুন্দিয়ায়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ Time View

মাখন মিয়া প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় পাকুন্দিয়া সরকারি কলেজের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মামুন সরকার, পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন , এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ পাকুন্দিয়া, মুক্তিযোদ্ধা সংসদ, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাব, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এ সময় বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্ভোধন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়।

দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের লোকজন, শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি