1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সদর উপজেলা বিএনপির সম্মেলনে সোহেল সভাপতি, ইসরাঈল সাধারণ সম্পাদক - Skbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

সদর উপজেলা বিএনপির সম্মেলনে সোহেল সভাপতি, ইসরাঈল সাধারণ সম্পাদক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ Time View

প্রতিনিধি  এনামুল হক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় ধাপে কোন প্রতিদ্বন্ধী না থাকায় খালেদ সাইফুল্লাহ সোহেলকে সভাপতি ও হাজি মো. ইসরাঈল মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

রবিবার, ১৫ ডিসেম্বর) সকাল ১০টায় কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম অধিবেশনে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহা সচিব হাবিব উন নবী খান সোহেল। সম্মেলন উদ্বোধন করেন  কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক(  ময়মনসিংহ বিভাগ) শরীফুল আলম।

বিশেষ অতিথি ছিলেন, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবর রহমান ইকবাল। প্রধান বক্তা ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ ইসরাঈল মিঞার সঞ্চালনায় জেলার ১৩টি উপজেলার নেতাকর্মী ও সমর্থকেরা এই দ্বি-বার্ষিক সম্মেলনে অংশ নেন।

সম্মেলনের দ্বিতীয় ধাপে কোন প্রতিদ্বন্ধী না থাকায় খালেদ সাইফুল্লাহ সোহেলকে সভাপতি ও হাজি মো. ইসরাঈল মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি