1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন। - Skbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৪১১ Time View

প্রতিনিধি এনামুল হক

জাতীয়তাবাদী কৃষকদল কিশোরগঞ্জ সদর উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয় ২৮জুলাই সোমবার বিকেল ৪টা আখড়া বাজার ব্রিজ সংলগ্ন শাপলা চত্বর।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ খান। তিনি বলেন বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র কাজে আসবে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ (ভিপি) সোহেল, তিনি বলেন বিএনপি মানে কৃষক দল, বাংলাদেশ কৃষকরা যদি মনে করে বিএনপি থাকবে তাহলে থাকবে, কৃষকরাই সিদ্ধান্ত নেবে আগামীতে কোন দল দেশ পরিচালনা করবে।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা কৃষক দলের আহ্বায়ক এডভোকেট মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর পৌর বিএনপির সাধারন সম্পাদক মাহবুবুল আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ সহ জেলা ও উপজেলা থেকে আগত  বিভিন্ন নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠান ঘিরে জেলা কৃষক দলের নেতা কর্মীদের পদাচারণায় সম্মেলন স্থল সহ আশপাশের এলাকা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নূর আহাম্মদ পলাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি