প্রতিনিধিঃ এনামুল হকঃ
হোসেনপুর ( কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর লুটপাট, স্বর্ণের চেইন ছিনতাই ও কুপিয়ে জখম করার অভিযোগে আজ ১৫ ই আগষ্ট শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করে জরুরি প্রতিকার দাবি করেছেন ভুক্তভোগি পরিবারের মোঃ কাজল মিয়া। ন্যাককারজনক ওই ঘটনাটি ঘটেছে উপজেলার পুমদী ইউনিয়নের নান্দানিয়া গ্রামে। নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কাজল মিয়া লিখিত অভিযোগে জানান, উপজেলার নান্দানিয়া গ্রামের বিরোধপূর্ণ জমি দখলের জের ধরে আসামীরা সকলেই দলবদ্ধ হয়ে এবং আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ও শালিশ বিচার অমান্য করে জোর পূর্বক জমি দখলের চেষ্টা করে। এতে সৃষ্ট সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০-১২ জন আহত হয়। আহতরা হোসেনপুর ও কিশোরগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কাজল মিয়া আরো জানান, চিহ্নিত সন্ত্রাসী সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, ইলিয়াস,জুয়েল মিয়া,আলামিন সেলিম,রবিউল আলম,মীর হুসেন,হরযত আলী সুজন মিয়াগংরা দেশিয় অস্ত্রসহ রামদা ও লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা চালায়। তারা দেশিয় অস্ত্র দ্বারা আমাদের প্রাণে মেয়ে ফেলার জন্য এলোপাতাড়ি কোপানো শুরু করে । সেই অমানবিক দৃশ্যের ভিডিও ইতিমধ্যে সোসাল মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে । বিবাদীরা অনেকেই মাথায় কোপ মারে ,যে কোপটি ফেরাতে গিয়ে অনেকের হাত ও মাথায় জখম হয়। এর মধ্যে অনেকের বাম হাত ও পিট ব্যাপক ভাবে রক্তাক্ত জখম হয়। এদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ সদর হাস্পাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। ইতিপূর্বে বিবাদীদের বিরুদ্ধে মামলা(মামলা নং ৫০১/২০২৫) করেও কোন প্রতিকার মেলেনি। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণসহ জরুরি প্রতিকার দাবি করেছেন ভুক্তভোগী ওই কাজল মিয়ার পরিবার।।মামলার আসামিরা হলেন, উপজেলার সিদলার সাইফুল ইসলাম, ঢেকিয়া গ্রামের নজরুল ইসলাম, জীবের ঘর গ্রামের ইলিয়াস মিয়া, সিদলা গ্রামের আতাহার মিয়া, পশ্চিম দীপেশ্বর গ্রামের জুয়েল মিয়া, আলামিন, সেলিম মিয়া, রবিউল ইসলাম, মীর হুসেন, হযরত আলী ও সুজন মিয়া। এছাড়া অন্যান্য আসামিরা সিদলা, হোসেনপুরের গুহাটার আশপাশের বলেও জানান কাজল মিয়া।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন কাজল মিয়া ও তার পরিবারের ভুক্তভোগী লোকজন।
এব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুক হোসেন জানান, বিষয়টি পুলিশের নজরদারিতে রয়েছে। তদন্তের পর দূষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Leave a Reply