1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে সরকারি কাজে আ'লীগ নেতার চাঁদা দাবি: এলাকাবাসীর বিক্ষোভ। - Skbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

হোসেনপুরে সরকারি কাজে আ’লীগ নেতার চাঁদা দাবি: এলাকাবাসীর বিক্ষোভ।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩০৩ Time View

প্রতিনিধিঃ জুবায়ের বয়ান

কিশোরগঞ্জের হোসেনপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট নির্মাণ কাজে বাধা দিয়ে চাঁদা দাবি করেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা সেলিম মিয়া গংরা। এ  ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোতালেব থানায় গতকাল ১৭ আগষ্ট বাদী হয়ে একটি অভিযোগ  দায়ের করেন। পাশাপাশি এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে জরুরি প্রতিকার দাবি করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার জিনারি ইউনিয়নের দক্ষিণ  চর হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট নির্মাণ কাজে একই এলাকার আ’লীগ নেতা সেলিম মিয়া, সাদ্দাম হোসেন,আব্দুল হান্নান, আব্দুল মান্নাছ গংরা একত্রিত হয়ে স্কুলের প্রধান শিক্ষকের নিকট সবশেষে গত ১২  আগস্ট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে কাজ বন্ধ রাখেন। খবর পেয়ে সহকারী কমিশনার( ভূমি) ফরিদ আল সোহান ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আ’লীগ নেতাদের চাঁদাবাজির খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী স্কুল প্রাঙ্গণে উপস্থিত হয়ে বিক্ষোভ মিছিল করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সরেজমিনে তথ্য সংগ্রহ কালে স্থানীয় বাসিন্দা ফখরুল ইসলাম ও সোহাগ মিয়া সহ অনেকেই জানান, বর্তমান সময়ে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিচার না হলে দুর্নীতিবাজরা মাথাচাড়া দিয়ে উঠবে। তাই দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
ওই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোতালেব জানান, বিষয়টি তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর থানায় অভিযোগ  দায়ের করে জরুরি প্রতিকার চেয়েছেন।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সচেষ্ট রয়েছে পুলিশ।
এ ব্যাপারে সহকারী কমিশনার ( ভূমি) ফরিদ আল সোহান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি