প্রতিনিধিঃ মাখন মিয়া
নাটোরের নলডাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের নলডাঙ্গা উপজেলা শাখা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর -২০২৫) বেলা দূইটায় নলডাঙ্গা আল আজিজ হাসপাতালের কনফারেন্স রুমে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের প্রস্তাবিত কমিটির সভাপতি, সাবেক ইউ পি সদস্য মোছাঃ মনোয়ারা বেগম।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল।
নলডাঙ্গা উপজেলা শাখা জাতীয়তাবাদী মহিলা দলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ইউ পি সদস্য মোছাঃ মাহফুজা খাতুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আবু জাফর মাষ্টার, বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, আব্দুস ছালাম তালুকদার, ব্রক্ষপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নলডাঙ্গা আল আজিজ হাসপাতালের পরিচালক মাসুদ মাহমুদ আব্দুল আল আজিজ প্রমূখ।
Leave a Reply