1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দুঃখ নদীর ঢল -নাসিমা খান - Skbanglatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

দুঃখ নদীর ঢল ——নাসিমা খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫৩ Time View

প্রতিনিধিঃ আজাহারুল হক

আমার জীবনে দুঃখ এতো বেশি
তোমার দুঃখ কেমন করে নাশি!
আমার বুকেই দীর্ঘশ্বাসে ভরা
জীবন ব্যাপি বিশাল রকম খরা
তোমার হুতাশ কোথায় রাখি ধরে
আমি শুধু পুড়ছি জ্বরের ঘোরে!
অভাগীর চোখের কোণে জল
বুকের ভিতর দুঃখ নদীর ঢল
কেমন করে তোমার দুঃখ ঘুচি
কেমন করে তোমার অশ্রু মুছি
দুঃখ পুষি হাজার হাসির তালে
দুঃখ আমার বুকের ভিতর জ্বলে।
কান্না হাসির জোয়ার ভাটার খেলা
চলছে জীবন শুরুর থেকেই মেলা
আমার ভিতর কীর্ণ ব্যথার ডালা
তারেই এখন আপন করে চলা
তোমার ব্যথার বিলীন কোথায় জানি
সুখ ও দুঃখের যেথায় টানাটানি।
আমার মতো দীর্ণ করো হৃদয়
ছড়িয়ে দিয়ে দুঃখ তাপও ভয়
কী আর আছে এই জীবনে আর
সবার জীবন দুখের পারাবার
কেউ পারে না দুঃখ কারো নিতে
কেবল পারে একটু অভয় দিতে!
ফুল দেখো আর কিংবা পাখির দল
 নদীর স্রোতে জলের কলকল
সবার বুকে দুঃখ পোষে; সবার বুকে ঢল
সবার চোখেই গোপন করা অশ্রু টলমল
জীবন নামের নৌকা খানি একরকমে ধায়
দুঃখ টাকে গোপন করে চলতে হবে পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি