1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কটিয়াদীতে হেফাজতে ইসলামের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মিথ্যা মামলায় কারা নির্যাতিত ২৫ জনকে সংবর্ধনা - Skbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

কটিয়াদীতে হেফাজতে ইসলামের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মিথ্যা মামলায় কারা নির্যাতিত ২৫ জনকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৩ Time View

প্রতিনিধিঃ এনামুল হক

কিশোরগঞ্জের কটিয়াদীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা এবং বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বলি হয়ে মিথ্যা মামলায় কারা নির্যাতিত ২৫ জনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার বিকালে কটিয়াদী উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি সভায় উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি আব্দুর রশিদ ওয়াহিদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক  মুফতি বায়জিদ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা হেফাজতে ইসলামের উপদেষ্টা মাওলানা সাঈদ আহমেদ, হাফেজ আব্দুল কাদির,  উপজেলা উলামা পরিষদের সভাপতি ও উপদেষ্টা হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, উপজেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা তাফাজ্জল হোসেন রাশেদী, সহ-সভাপতি মুফতি মো. ইসমাইল হোসেন, সহকারী অর্থ সম্পাদক মুফতি ওবায়দুল্লাহ মুহিউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে পরিচিতি ও আলোচনা শেষে মাওলানা তাজুল ইসলাম আগরপুরী, মুফতি ইসমাইল হোসেন,  মাও তাওহীদুল ইসলাম, ক্বারি নাছির উদ্দীন,  মাও.  শফিকুল ইসলাম,  মো. মনির হোসেন, মো. জাকির হোসেন, মো. ইব্রাহিম মিয়া,  শেখ রিয়াদ পিন্টু, রুবেল মিয়া, আশিকুর রহমান, শফিকুল ইসলাম সবুজ, বোরহান খাঁন, মো. কামাল উদ্দিন,  ফজলে রাব্বি, জিসান খাঁন,  ইব্রাহিম খলিল সজিব, মনির মিয়া,  রাসেল মিয়া, সাখাওয়াত হোসেন লিটন, মুছা মিয়া ধনু, জুয়েল মিয়া, সানি তালুকদার, আবু বকর আকন্দ  ও শাহরিয়ার ইসলামকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় কারা নির্যাতিত হওয়ায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি