প্রতিনিধিঃ জুবায়ের বয়ান
অদ্য ১৩ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র), কনস্টেবল হতে এটিএসআই, এটিএসআই হতে টিএসআই পদে পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়।
উক্ত ক্যাম্প প্রশিক্ষণে পরীক্ষার্থীবৃন্দ তাদের সুনিপুণ কারুকার্যের মাধ্যমে সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন স্থাপনা সমূহকে ফুটিয়ে তোলেন। পুলিশ সুপার মহোদয় বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণের সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাতক্ষীরা, জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল), যশোর, জনাব মোহাম্মদ আব্দুল গফ্ফার শিকদার, পুলিশ পরিদর্শক (সশস্ত্র), পুলিশ লাইন্স, সাতক্ষীরা সহ জেলা পুলিশ হতে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীবৃন্দ।
Leave a Reply