প্রতিনিধিঃ মাখন মিয়া
অদ্য ১৩/১০/২০২৫ খ্রিস্টাব্দ নীলফামারী জেলা পুলিশ লাইন্স মাঠে নীলফামারী জেলায় কর্মরত অফিসার /ফোর্সদের মধ্যে ২০২৫ সালের কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিঃ), এএসআই (নিঃ) হতে এসআই (নিঃ) পদে পদোন্নতির লক্ষ্যে প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয় । উক্ত প্যারেড পরীক্ষায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ.এফ.এম তারিক হোসেন খান মহোদয় । পুলিশ সুপার মহোদয় উক্ত পরীক্ষায় অংশগ্রহণকৃত অফিসার/ফোর্সদের শুভেচ্ছা জ্ঞাপনসহ পরীক্ষার কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন নির্দেশনা প্রদান করেন । এই সময়ে নীলফামারী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্যারেড পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত অফিসার ফোর্স এবং পরীক্ষার্থীগন উপস্থিত ছিলেন ।
© All rights reserved © 2022
Leave a Reply