প্রতিনিধি আজাহারুল হক
কিশোরগঞ্জের হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (২২ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মেধা পুরস্কার, নতুন শিক্ষক বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক, কাব শিশু ও অভিভাবকদের পুরস্কৃত করা হয়।
প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মজিব আলম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসান (জিকো), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এমদাদুল হক ও মফিজ উদ্দিন ভূইয়া এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ।
সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ রেজাউল করিম।
অনুষ্ঠানে সৌজন্য সহযোগিতা করেন মেরিন অফিসার ইফ্ফাত আমান ইলিন (IMA ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি)।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় করেন হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোছা : রত্না আক্তার।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবে মুখরিত হয়ে ওঠে।
Leave a Reply