বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন( বিএমইউজে) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা শাখার কমিটি প্রকাশ করা হয়েছে।
১৮ সদস্য বিশিষ্ট এই কমিটটিতে দৈনিক নওরোজ উপজেলা প্রতিনিধি এস কে শাহিন নবাব কে সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার উপজেলা প্রতিনিধি আফজালুর রহমান উজ্জ্বল কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার বিকালে জেলা পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ০২ (দুই) বৎসর মেয়াদি হোসেনপুর উপজেলা কমিটি গঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর,বৃহত্তর ময়মনসিংহসহ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ নব-নির্বাচিত হোসেনপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দ কে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান,অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয়,সামাজিক দায়বদ্ধতা ও পেশাদারিত্বের উপর গুরুত্বারোপ করেন।
এই সময় নব-নির্বাচিত হোসেনপুর উপজেলা সভাপতি এসকে শাহিন নবাব ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান উজ্জ্বল নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোসহ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সকলের সহযোগিতা কামনা করেন।
এ ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পুরস্কার পান হোসেনপুর উপজেলা কমিটির সভাপতি এসকে শাহিন নবাব।
Leave a Reply