1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ময়মনসিংহে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার - Skbanglatv.com
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

ময়মনসিংহে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৪০৫ Time View

প্রতিনিধিঃ আজাহারুল হক

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ ২ কুখ্যাত মাদক ব্যবসায়ী  গ্রেফতার,,
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে
ইয়াবা ও পিকআপসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে
ইয়াবা ও পিকআপসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার নান্দাইলের মুসল্লী বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, জাহিদ হাসান রাসেল ও সোহেল মিয়া। তাদের কাছ থেকে
৯ হাজার ৭৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও  মাদক বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে সোমবার নান্দাইলের মুশুলী বাজারস্থ ”মুশুলী ডিগ্রী কলেজ” এর সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৯ হাজার ৭৪০ পিস ইয়াবা (প্রায় দশ হাজার) ট্যাবলেট ও মাদক বহনের দায়ে একটি পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, নেত্রকোণার বারহাট্টার মোঃ জাহিদ হাসান রাসেল ও মোঃ সোহেল মিয়া। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আজগর আলী বাদী হয়ে নান্দাইল মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি