1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কটিয়াদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত অনুষ্ঠিত - Skbanglatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

কটিয়াদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩০৬ Time View

প্রতিনিধিঃ এনামুল হক

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের  ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কটিয়াদী উপজেলা পৌর যুবদলের আয়োজনে পৃথক পৃথক আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কটিয়াদী উপজেলা যুবদলের আয়োজনে কটিয়াদী বাসস্ট্যান্ড পেট্রোল পাম্পের সামনে থেকে এবং পৌর যুবদল কটিয়াদী স্বপ্নকুঞ্জের সামনে থেকে শুরু করে কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কটিয়াদী বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
আনন্দ র‌্যালীতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি মোঃ খসরুজ্জামান জিএস শরিফ, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সহ-সভাপতি জীবন চন্দ্র দাস, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পদিক মো. খলিলুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মো. মাহবুবুল আলম মাসুদ, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম সেতু, পৌর যুবদলের আহবায়ক ও কটিয়াদী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক মো. জিল্লুর রহমান, সদস্য সচিব আ. আজিজ প্রিন্স, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. তাসরিফুল হাসিবসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি