1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে জনসম্পৃক্ত পুলিশিং এর মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে পুলিশ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

তাড়াইলে জনসম্পৃক্ত পুলিশিং এর মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে পুলিশ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৫০ Time View

প্রতিনিধিঃ আজাহারুল হক

পুলিশ নিয়ে অনেকের বিরূপ ধারণা থাকলেও কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাব্বির রহমান সেই ধারণা বদলে দিয়েছেন। একজন ব্যতিক্রমধর্মী পুলিশ অফিসার হিসেবে কর্মক্ষেত্রে তার সুনাম ছড়িয়ে পড়েছে। ফলে তাড়াইলের মানুষের ভালোবাসা পেয়েছেন। ‘পুলিশই জনতা জনতাই পুলিশ, এই স্লোগানকে সামনের রেখে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনী সেবা প্রান্তিক মানুষের মাঝে পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাড়াইল থানায় যোগদানের পর থেকেই তিনি তার বিচক্ষণ বুদ্ধিমত্তা দিয়ে ইভটিজিং মাদক সন্ত্রাস চাঁদাবাজ চুরি ডাকাতি ‌ও জুয়া থেকে জনগণকে মুক্ত রাখতে কাজ করে যাচ্ছেন। তার চোখে ধনী-গরিব, রিক্সাচালক হতে সব শ্রেণিপেশার মানুষ সমান। তিনি শুধু একজন পুলিশ কর্মকর্তাই নন পাশাপাশি তাড়াইলে অনেক সামাজিক কর্মকান্ডে তিনি অবদান রেখে চলছেন। প্রতিনিয়ত তিনি সাধারণ জনগণের মাঝে সৃষ্টি করেছেন সুদৃঢ় প্রত্যয় ও সামাজিক বন্ধন। ইতিমধ্যেই তিনি অন্যায়ের কাছে আপোষহীন ব্যক্তি হিসাবে পরিচিতি পেয়েছেন। তাড়াইল উপজেলার সাধারণ জনসাধারন বলেন, তিনি থানায় যোগদানের পর থেকে চেষ্টা করে যাচ্ছেন তাড়াইলের সকল স্তরের মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। যিনি ইতোমধ্যে প্রচলিত পুলিশিং কার্যক্রমের বাইরে গিয়ে চুরি ছিনতাই সন্ত্রাস মাদক ইভটিজিং বিরোধী জনসম্পৃক্ততামূলক কার্যক্রমের মাধ্যমে উপজেলায় আলোচনায় এসেছেন। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পুলিশিং কার্যক্রমকে ছড়িয়ে দিতে থানায় জনগণ নয়, ওসিই যাচ্ছেন জনগণের দ্বারে দ্বারে। ইভটিজিং মাদক সন্ত্রাস চাঁদাবাজ চুরি ডাকাতি ‌ও জুয়া থেকে জনগণকে মুক্ত রাখতে প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় রাজনৈতিক নেতৃবৃন্দ সমাজসেবক অরাজনৈতিক সংগঠন ধর্মীয় মুল্যাবোধে বিশ্বাসী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভার মাধ্যমে সাধারণ জনগণকে ইভটিজিং মাদক সন্ত্রাস চাঁদাবাজ চুরি ডাকাতি ‌ও জুয়া মুক্ত সমাজ গড়তে উদ্বুদ্ধ করে যাচ্ছে। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে গিয়ে সন্ত্রাস মাদক ইভটিজিং বিরোধী সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছেন। সম্প্রতিক সময়ে সেকান্দরনগর বাজার, জাওয়ার বাজার, বাউতি বাজার, বরুহা, তাড়াইল সাচাইল মাদ্রাসা মাঠে মাদক সন্ত্রাস চাঁদাবাজ চুরি ডাকাতি বিরোধী অনুষ্ঠিত সভায় তাড়াইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাব্বির রহমান দেয়া বক্তব্য ভাইরাল হয়েছে। যেটি ওই সময়ে উপজেলাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হয়। এ সব কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহাম্মদ সাব্বির রহমান জনপ্রিয় একজন অফিসার হিসেবে পরিচিতি পান। তার বক্তব্য ভাইরাল হলে সমাজের সকল স্তরের মানুষ থানা এলাকায় ইভটিজিং মাদক সন্ত্রাস মুক্ত রাখতে পুলিশের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই তাড়াইল সদর, রাউতি, জাওয়ার সহ বিভিন্ন এলাকা থেকে এলাকার প্রান্তিক মানুষ চিহিৃত অপরাধীদের ধৃত করে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার দৃষ্টান্ত স্থাপন করায় অনেকাংশে অপরাধীরা গাঁ ঢাকা দিচ্ছে। প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় এলাকাবাসীর উদ্যোগে সচেতনামূলক অপরাধ নিরসনে উদ্যোগ অব্যাহত রয়েছে যাতে থানা প্রশাসনও সক্রিয় ভূমিকা আছে। ফলে অপরাধীরা খুব দ্রুতই আইনের আওতায় চলে আসতে শুরু করেছে। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, পুলিশ সব সময়ই জনগণের বন্ধু‌ হিসেবে জনগণের পাশে আছে। জনগণের আন্তরিক সহযোগিতা ছাড়া পুলিশের একার‌ পক্ষে এই ব্যাপক জনগোষ্ঠীর কে সেবা দেওয়া সম্ভব নয়। ইতিমধ্যে ইভটিজিং মাদক সন্ত্রাস চাঁদাবাজ চুরি ডাকাতি জুয়া বন্ধে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। সর্বস্তরের মানুষ উদ্বুদ্ধ হলে ইভটিজিং মাদক সন্ত্রাস চাঁদাবাজ চুরি ডাকাতি ‌ও জুয়া মুক্ত সমাজ গড়া সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি