1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জামালপুরে অপহরণ মামলায় চারজনের যাবজ্জীবন - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

জামালপুরে অপহরণ মামলায় চারজনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৪৭৩ Time View

প্রতিনিধিঃ জুবায়ের বয়ান

জামালপুরে অপহরণ মামলায় চারজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাঙ্গা গ্রামের মজনু মিয়া (২৫), রান্ধনীগাছা গ্রামের মৃত হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ খন্দকার (৫৯), মো. আবুল কাশেমের ছেলে মো. মমিন মিয়া (৪০) এবং ভাংগুনী ডাঙ্গা গ্রামের মো. ইমান আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৭)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. ফজলুল হক জানান, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকাল সাড়ে পাঁচটার দিকে ভিকটিম মোছা. হাবিবা আক্তার চৈতি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে জামালপুর সদর উপজেলার রশিদপুর বাজারের পশ্চিম পাশে পৌঁছালে আসামিরা তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
পরে ১১ ফেব্রুয়ারি ভিকটিমের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ২৭ এপ্রিল তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৭ ও ৭/৩০ ধারায় চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মো. ফজলুল হক আরও জানান, রাষ্ট্রপক্ষ থেকে চারজন সাক্ষী উপস্থাপন করা হয়। প্রায় চার বছর বিচার প্রক্রিয়া শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ ভিকটিমকে প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি