1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
খুলনা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। - Skbanglatv.com
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

খুলনা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯৮ Time View

প্রতিনিধিঃ জুবায়ের বয়ান

অদ্য- ০৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. খুলনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে খুলনা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়।
বিদায় অতিথিদের উদ্দেশ্যে পুলিশ সুপার মহোদয় বলেন “খুলনা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অফিসার ইনচার্জবৃন্দের নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল, জনবান্ধব করতে অফিসার ইনচার্জদের নিবেদিত প্রচেষ্টার প্রশংসা করেন এবং আগামীর কর্মস্থলে তাঁদের জন্য সফলতা, কল্যাণ ও নিরাপদ যাত্রা কামনা করেন।
অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জগণ তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা, স্মৃতিচারণ ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিশেষে মান্যবর পুলিশ সুপার মহোদয় বিদায়ী অফিসার ইনচার্জগণদের খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব এস, এম, আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার- (প্রশাসন ও অর্থ), জনাব আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) অতিরিক্ত দায়িত্বে-ট্রাফিক, জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, (সি-সার্কেল), জনাব সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), খুলনা জেলাসহ জেলা পুলিশের সকল থানার বিদায়ী অফিসার ইনচার্জগণ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি