1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার - Skbanglatv.com
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪০ Time View
মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম রফিককে দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে জালালপুর ইউনিয়ন বিএনপির সদস্য পদেও পুনর্বহাল করা হয়েছে।
রবিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম দলীয় প্যাডে স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম রফিককে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
পুনর্বহাল হওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে রফিকুল আলম বলেন, “আমাকে দলীয় পদ ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি