প্রতিনিধিঃ এনামুল হক
১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘মানবাধিকার, আমাদের নিত্যদিনের অপরিহার্য’। দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।
১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। পরে ১৯৫০ সালের ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে।
সাংবিধানিক অধিকার তথা মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের লক্ষ নিয়ে ২০০৯ সালে দেশে প্রতিষ্ঠিত হয় একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান জাতীয় মানবাধিকার কমিশন।
বাংলাদেশ মানবাধিকার পরিবেশ সাংবাদিক সোসাইটির
মহাসচিব এসকে শাহীন নবাব বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিশ্বের মানবাধিকার উন্নয়নে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply