1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম এর স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন - Skbanglatv.com
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম এর স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭২ Time View

প্রতিনিধিঃ আজাহারুল হক

ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার): আজ চট্টগ্রাম সেনানিবাসস্থ আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম এর স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সেনাবাহিনী প্রধান আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম-এ পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া; আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম এর  চীফ এক্সিকিউটিভ অফিসার এবং অধ্যক্ষ।
আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম এর স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন শেষে সেনাবাহিনী প্রধান তাঁর মূল্যবান বক্তব্যে দেশের চিকিৎসা খাতে এই মেডিকেল কলেজ এবং নির্মিতব্য আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া; কমান্ড্যান্ট ও পাপা বীর, বিআইআরসি; মিলিটারি সেক্রেটারি, অ্যাডজুটেন্ট জেনারেল; প্রাক্তন অধ্যক্ষগণ, আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রামের চীফ এক্সিকিউটিভ অফিসার ও অধ্যক্ষ, ফ্যাকাল্টিগণ, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি