প্রতিনিধিঃ জুবায়ের বয়ান
সিদ্ধিরগঞ্জ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক ৭ ডিসেম্বর, ২০২৫ তারিখে দায়িত্ব গ্রহণের পরপরই এক বিশাল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। তার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, যা মাদক চোরাচালানের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়।
দায়িত্ব গ্রহণের স্বল্প সময়ের মধ্যেই এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের বিষয়ে জানতে চাইলে, ‘প্রথম বুলেটিনের’ সম্পাদক মোঃ মোস্তফা কামাল ওসির কার্যালয়ে তার একটি একান্ত সাক্ষাৎকার গ্রহণ করেন।
সাক্ষাৎকারে ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, “থানায় যোগদানের পরপরই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়। আমাদের প্রথম ও প্রধান কাজ ছিল মাদকের রুটগুলো চিহ্নিত করে এর সরবরাহ ব্যবস্থায় আঘাত হানা। এর ফলস্বরূপ, অতি দ্রুত আমরা এই বড় চালানটি ধরতে সক্ষম হই।”
তিনি আরও যোগ করেন, “আমি সিদ্ধিরগঞ্জের সাধারণ মানুষকে আশ্বস্ত করতে চাই, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।”
ওসি বারিকের এই দ্রুত ও সফল অভিযান স্থানীয় সুশীল সমাজ এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তারা আশা করছেন, তার নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
Leave a Reply