1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখা বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি - Skbanglatv.com
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখা বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪২৮ Time View
কিশোরগঞ্জ প্রতিনিধ:
আজ ৫৪তম মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকাল ৮:৩০ ঘটিকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সকল সাংবাদিক সদস্যদের উপস্থিতিতে পুষ্প অর্পণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান বিজয় দিবস। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। একাত্তরের এই দিনেই অর্জিত হয় স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয়। ঢাকার রেসকোর্স ময়দানে বর্বর পাকিস্তানি বাহিনী আনুষ্ঠানিক আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্বমানচিত্রে স্থান করে নেয় একটি স্বাধীন জাতিরাষ্ট্র, একটি লাল-সবুজের পতাকা।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদে প্রতি শ্রদ্ধা জানিয়ে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গনে স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ করেন। এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সকল সাংবাদিক সদস্যরা উপস্থিত ছিলেন।
পুষ্প অর্পণ শেষে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৬ই ডিসেম্বরের সাথে মিশে আছে রক্তে লেখা এক সাহসী জাতির অবিস্মরণীয় ইতিহাস। বিজয় দিবসের এক পিঠে সীমাহীন আনন্দ, অপরপিঠে একাত্তরের ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ে স্বজন হারানোর বেদনা। বাঙালি জাতির কাছে ১৬ই ডিসেম্বর অবিস্মরণীয় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি