1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার - Skbanglatv.com
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৩ Time View
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানার গণকপাড়া রাঢ়ীবাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই এলাকার রাজু নামের এক ব্যক্তির মালিকানাধীন খাজা নামের ব্যক্তির বসতঘরের সামনের ফাঁকা জায়গা থেকে রতন মিয়া ওরফে রতন মিজিকে (৩৬) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রতন মিয়া গিয়াস উদ্দিন মিজির ছেলে। তিনি গণকপাড়া রাঢ়ীবাড়ি এলাকার বাসিন্দা। তল্লাশিকালে তার হেফাজত থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৩ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৯ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা মূলে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে এবং নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি