প্রতিনিধিঃ এনামুল হক
আজ ০৩/০১/২০২৬ খ্রিষ্টাব্দ
কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে দুপুর ১২.৩০ ঘাটিকায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বেলা ১৫.০০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ডিসেম্বর/২০২৫ খ্রিঃ মাসের ক্রাইম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ড. এস এম ফরহাদ হোসেন, পুলিশ সুপার, কিশোরগঞ্জ ।
ডিসেম্বর/২০২৫খ্রিঃ মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ঠ অফিসারদের ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন। *উক্ত কল্যান সভায়* পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সেদের বিভিন্ন বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ ও ক্রাইম সভায় উপস্থিত ছিলেন জনাব মুকিত সরকার , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মাহমুদুল ইসলাম তালুকদার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্, অতিরিক্ত দায়িত্বে ডি এস বি কিশোরগঞ্জ) বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ফাঁড়ীর ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স।
Leave a Reply