1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কটিয়াদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল - Skbanglatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

কটিয়াদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ Time View
মাইনুল হক মেুন, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পৃথক পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে কটিয়াদী উপজেলা বিএনপির আয়োজনে কটিয়াদী বাসষ্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খাঁন দিলীপের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়ন সহ-সভাপতি জহর লাল সাহা, সহ-সভাপতি শরাফত লস্কর পারভেজ, যুগ্ন সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মিটু ও শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান ও হাজী মোহাম্মদ আলী, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ভূঞা শ্যামল, লোহাজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মতিন জুয়েল, মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাদিউল ইসলাম, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হান্নান, মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, লোহাজুরী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. মোবারক হোসেন, আচমিতা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. জয়নাল আবেদীন, মসূয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আ. কুদ্দুছ রতন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলা উদ্দীন সাবেরীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে সোমবার বিকেলে কটিয়াদী পৌর সভার ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পৌর সদরের কদমতলা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সজল, পৌর বিএনপির সাবেক আহবায়ক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সদস্য গোলাম ফারুক চাষী, উপজেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন মেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো.শরিফ উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মন্টু, উপজেলা বিএনপির সদস্য এড. ইলিয়াস কাঞ্চন ভূঞা শরিফ,  উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন মাসুদ, জাহাঙ্গীর হোসেন রতন, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম পল্টু,  সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের আলম শরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন,  পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাগর ইসলাম রিপন, জালালপুর ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মিলন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি