1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র - Skbanglatv.com
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২৯০ Time View

প্রতিনিধি তারেক হাম্মেদ হেলাল

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেয়া জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফি মার্কিন সরকারের প্রতিনিধিত্ব করেন না বলে নিয়মিত ব্রিফিংয়ে জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। একজন সাংবাদিক বিএনপির মহাসমাবেশ চলাকালে সহিংসতা এবং আরেফি সম্পর্কে তার দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে আরেফি সম্পর্কে ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়ে দিয়েছে তিনি মার্কিন সরকারের প্রতিনিধিত্ব করেন না। পুনর্বার এ কথা বলা ছাড়া ওই ব্যক্তি সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। ওই সাংবাদিক জানান বিএনপি দেশে সহিংসতা করছে। এর প্রেক্ষিতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে যুক্তরাষ্ট্র সহায়তা করবে কিনা এবং কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে কিনা এ প্রশ্ন করেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপিকে নির্বাচনে অংশ নিতে বলবে কিনা তা জানতে চান। জবাবে ম্যাথিউ মিলার বলেন, আগের দিনও আমি বলেছি, তার আগের দিনও বলেছি। বহুবার আমি বলেছি- বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব রাজনৈতিক দল, ভোটার, নিরাপত্তা রক্ষাকারী, নাগরিক সমাজসহ সবার দায়িত্ব আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি