1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আজ ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত - Skbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

আজ ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৭৯ Time View

প্রতিনিধি এনামুল হক

আজ ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত আজ বুধবার ১৭ এপ্রিল ২০২৪ রফিকুল ইসলাম মহিলা কলেজ, ভৈরব এর আয়োজনে কলেজ মিলনায়তনে দুপুর ১২ টায় ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং ‘বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন রোভার স্কাউট এর শিক্ষার্থী নুসরাত জেবিন জিহান, কলেজের অফিস তত্ত্বাবধায়ক মোঃ আলাল উদ্দিন, শরীর চর্চা শিক্ষিকা মিসেস পারভীন আক্তার, পদার্থ বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক সত্যজিৎ দাস ধ্রুব প্রমুখ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের কম্পিউটার অপারেটর মোঃ শরীফ মিয়া শুভ, গীতা পাঠ করেন বাংলা বিষয়ের প্রভাষক রঘুনাথ বণিক। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে ১৭ এপ্রিল মেহেরপুরে বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিব নগর নামকরণ করা হয়। একই বছরে ১০ এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়। মুজিব সরকারের নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে অভুদ্বয় ঘটে। এই গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠার ঘোষণা পত্রে ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থ অনুমোদন করা হয়। সংবিধান প্রণিত না হওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমানকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি ঘোষনা করা হয়। এছাড়া তাজউদ্দিন আহমেদ অস্থায়ী সরকারে প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন মনসুর আলী অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী, খন্দকার মোস্তাক আহমেদ পররাষ্ট্র ও আইন মন্ত্রী এবং এএইচএম কামরুজ্জামান স্বরাষ্ট্র, এবং ত্রাণ ও পুনবাসন মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। আলোচনা সভা শেষে কলেজের গ্রন্থাগারিক কাজী উসমান গণির পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কলেজের একাডেমিক কো- অর্ডিনেটর মফিজুল ইসলাম মাহফুজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি