1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
**আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ -১ আসনে ভাবি জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও ভোটারদের কাছে আমাদের প্রত্যাশা ও আহ্বান** আমাদের সাধারণ মানুষের প্রত্যাশা ও অধিকার** - Skbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

**আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ -১ আসনে ভাবি জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও ভোটারদের কাছে আমাদের প্রত্যাশা ও আহ্বান** আমাদের সাধারণ মানুষের প্রত্যাশা ও অধিকার**

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৩৫৩ Time View

প্রতিনিধিঃ এনামুল হক

কিশোরগঞ্জ -১ আসন কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে ইতিপূর্বে অনেক বরেণ্য ব্যক্তিবর্গ সংসদ সদস্য পদ অলংকৃত করেছেন। অনেক বড় বড় নেতা হয়েছে। কিন্তু অতীব দুঃখের বিষয় স্বাধীনতার ৫৩ বছর পরেও উন্নয়নে অনেক পিছিয়ে আছে। একজন নাগরিক বসবাস করার জন্য যে পাঁচটি মৌলিক চাহিদা আছে তা অনেকাংশে নেই বললেই চলে। তাই যে নতুন প্রজন্ম(জেনজি) সহ সকল নাগরিককে ঐক্যবদ্ধভাবে নিয়ে আধুনিক কিশোরগঞ্জ ১ আসন সাজাতে হবে। আসনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ সহ সংসদ উপনেতা পর্যায়ের লোকও ছিল। কিন্তু তাদের মন মানসিকতার জন্যই হোক কিংবা উন্নয়ন বিমুখ হোক কিংবা ব্যক্তিত্বের জন্যই হোক উন্নয়ন বঞ্চিত রয়ে গেছে এর জনপথ। আমাদের এলাকার লোকের প্রচলিত কথা আছে ” বড় বড় নেতা বড় বড় গাতা”। তাই আমাদের দাবি, প্রত্যাশা এবং অধিকার নিন্মে তুলে ধরা হলঃ
**কিশোরগঞ্জ -১ আসনে সাধারণ মানুষ চায়**
১। কিশোরগঞ্জ বাসির জন্য প্রতিষ্ঠিত মেডিকেল কলেজে আইসিইউ সুবিধা সহ পূর্ণাঙ্গ রূপে সকল সুযোগ সুবিধা চালু করা। যাতে করে ঢাকা ও ময়মনসিংহে রোগী নিয়ে আর দৌড়াদৌড়ি না করতে হয়। এতে শুধু কিশোরগঞ্জ -১ আসন উপকৃত হবেনা পুরো জেলা উপকৃত হবে।
২। সদর হাসপাতাল বটতলা মোড় থেকে একরামপুর মোড় পর্যন্ত অভিশপ্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা চার লেনে প্রশস্ত করা। অথবা ব্রাহ্মণবাড়িয়া, চুয়াডাঙ্গা, কুমিল্লা সহ আরো কিছু জেলায় যে রকম ফ্লাইওভার আছে। সেরকম একটি ফ্লাইওভার তৈরি করতে হবে।
( শুধুমাত্র এই রাস্তার জন্য কিশোরগঞ্জবাসী বলতে গেলে উন্নয়নের ৫০ বছর পিছিয়ে আছে। অনেক সময় যানজটের কারণে অনেক রোগী রাস্তায় মারা যায়। গর্ভবতী মহিলাদের বাচ্চা প্রসব হয়ে যায়। পরিস্থিতি এমন হেটেও শহরের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছায় না)
৩। কিশোরগঞ্জ থেকে হোসেনপুর ভায়া গফরগাঁও রেললাইন স্থাপন করতে হবে। (তদানিন্তন পাকিস্তান সরকার কর্তৃক রেললাইন স্থাপনের জন্য অধিগ্রহণ থেকে রাস্তা দিয়ে যা কিশোরগঞ্জ থেকে হোসেনপুর ভায়া গফরগাঁও পর্যন্ত বিদ্যমান।) । এতে করে ঢাকা সাথে দুই ঘন্টা ত্রিশ মিনিট যাতায়াত করা সম্ভব হবে।
৪। কিশোরগঞ্জ থেকে ঢাকা রাস্তা চার লেনে রূপান্তরিত করতে হবে।
৫। শিল্পে অনুন্নত কিশোরগঞ্জ কে ঢেলে সাজাতে হবে। জেলখানা মোড় থেকে বিন্নাটি অথবা জেলখানা মোড় থেকে চরপুমদি এলাকায় ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করতে হবে
(এর সব কিছু সম্ভব যদি যোগাযোগ ব্যবস্থা উন্নত করা যায়। আমাদের পার্শ্ববর্তী জেলা নরসিংদী গাজীপুর শিল্পাঞ্চলে উন্নত হওয়ার কারণে বেকারত্ব কমেছে।
** আমাদের উদার্থ আহ্বান সাধারণ জনগণ হিসেবে প্রত্যাশা “বড় বড় নেতা হয়ে নয় তৃণমূল থেকে পুর খাওয়া নেতা হিসেবে “যে এলাকার উন্নয়নের কাজ করবে। যে ব্যক্তি এমপি হয়ে আসলে জনগণের ও কিশোরগঞ্জের উন্নয়ন করবে আমরা থাকে চাই এমপি হিসাবে।এমপি হতে হলে এলাকার মাঠে মাঠে চষে বেড়ানো সংসদ সদস্য দরকার। সবাই যার যার জায়গা থেকে অধিকার নিয়ে প্রতিবাদী হই। আমরা উন্নয়ন বিমুখ নেতাকে বর্জন করি। এবং এই পোস্টটি কোন রাজনৈতিক উদ্দেশ্যে নয় শুধুমাত্র এলাকার উন্নয়নের স্বার্থে। তাই আসুন সবাই পোস্টটি বেশি বেশি শেয়ার করে। কিশোরগঞ্জ ১ আসনে সবাইকে জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি