1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
এডাব এর উদ্যোগে কিশোরগঞ্জে এসডিজি বাস্তবায়নের অগ্রগতির ওপর সেমিনার অনুষ্ঠিত - Skbanglatv.com
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

এডাব এর উদ্যোগে কিশোরগঞ্জে এসডিজি বাস্তবায়নের অগ্রগতির ওপর সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৭ Time View
মো: মিজনুর রহমান রিপন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের একটি সমন্বয়কারী প্রতিষ্ঠান এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে কিশোরগঞ্জ জেলায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অগ্রগতিকে কেন্দ্র করে কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আজ ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখ সোমবার একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এডাব কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও র‍্যাক-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ ইবাদুর রহমান বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ওয়েপ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান মারুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মঈনুর রহমান মনির ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ কামরুল হাসান মারুফ বলেন,
“এসডিজি বাস্তবায়ন একটি জাতীয় প্রতিশ্রুতি। সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা দারিদ্র্যতা হ্রাস, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাস্তব অগ্রগতি অর্জন করতে পারবো।” তিনি এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগ, তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও উন্নয়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরও সক্রিয় ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে জনাব এবাদুর রহমান বাদল বলেন,
“এডাব দেশব্যাপী সুশীল সমাজ ও উন্নয়ন সংস্থাগুলোকে এক প্ল্যাটফর্মে এনে এসডিজি বাস্তবায়নে সহযোগিতা করছে। কিশোরগঞ্জেও আমরা উন্নয়ন কার্যক্রমে গতি আনতে পারস্পরিক সমন্বয়কে অগ্রাধিকার দিচ্ছি।”
সেমিনারে সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, উন্নয়ন কর্মীসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন। আলোচনায় এসডিজির ১৭টি লক্ষ্য বাস্তবায়নে চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে অভিন্ন মত প্রকাশ পাওয়া যায় যে, একযোগে কাজ ও পরিকল্পিত উদ্যোগই দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পারে।
সেমিনারে কোরান তেলাওয়াত করেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মসজিদের ঈমাম মোঃ আব্দুল মতিন ভূঁঞা। এসডিজি বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক সেমিনারের উপর প্রেজেন্টেশন প্রদান করেন এডাব সিলেট বিভাগীয় সমন্বয়কারী মু. বাবুল আখতার। আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি মোঃ ফাইজুল হক গোলাপ, আরডিও’র নির্বাহী পরিচালক ও এডাব কার্যকরি সদস্য রুবিনা আক্তার, উইডু’র সমন্বয়কারী ও এডাব কার্যকরি সদস্য খায়রুল ইসলাম, তৃষ্ণা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক তারিকুল আলম, এফএইচপি’র এরিয়া ম্যানেজার মোহন নাগ ও কুড়িমারা আলোকিত যুব সংঘের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন হাওর বাচাঁও আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান খান লিপন, আইনজীবি আসাউজ্জামান জুয়েল, আলোকিত সামাজিক সংঘের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, কালের নতুন সংবাদের স্টাফ রিপোর্টার রিতু আক্তার, ছাত্রী সাবরিনা রহমান পূর্ণ ও রৌদিয়া রহমান প্রাপ্তিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডিএসও’র প্রতিনিধি মো আজিজুল হক ফাহিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি