মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জিল্লুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কমকর্তা মো. আজিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো. ইসরাইল মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, কটিয়াদী প্রেসক্লাবের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা প্রবাসীদের অবদান ও নিরাপদ অভিবাসনের গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বক্তব্যে বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের ভূমিকা অপরিসীম। তবে আমাদের মনে রাখতে হবে, কেবল জনশক্তি পাঠালেই চলবে না, দক্ষ জনশক্তি পাঠাতে হবে। সরকার নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে নানা কার্যক্রম গ্রহণ করছে। তিনি আরও বলেন, ভাষাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে একদিকে যেমন নিজের আয় বাড়বে, অন্যদিকে দেশের সম্মান বৃদ্ধি পাবে। কোনো অবস্থাতেই যেন কেউ দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে বিদেশ না যান, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।
Leave a Reply