প্রতিনিধিঃ জুবায়ের বয়ান
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৫ আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী শাখা ও অঙ্গ, সহযোগী সংগঠনের আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট ২০২৫ ইং রোজ মঙ্গলবার সকাল ১১ টায় কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বালুর মাঠ থেকে শুরু হয়ে কটিয়াদী সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্তি হয়।।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোরদার, জেলা ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ,উপজেলা জামাতের নায়েবে আমীর সাইদুল হক,উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, কটিয়াদী পাকুন্দিয়া আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল,জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন, উপজেলা যুব বিভাগের সভাপতি আলী কাওসার রনি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহিদুল ইসলাম দুলাল, উপজেলা উলামা বিভাগের সভাপতি খেতাম মুফতি শফিকুল ইসলাম নূরী,উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সারোয়ার হোসেন,এছাড়াও উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply