জেলা প্রতিনিধি সাদেক মিয়া
কিশোরগঞ্জের কটিয়াদীতে কটিয়াদী পূর্বপাড়া স্ট্যান্ডার্ড ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
১ জানুয়ারী বুধবার সকালে
স্কুল প্রাঙ্গনে বই বিতরণ
করা হয়েছে।
জ্ঞান অন্বেষণে বই বিতরণ উৎসবের কোনো বিকল্প
নেই। বই হলো জ্ঞান অর্জনের প্রথম মাধ্যম। বই উৎসবটিই হচ্ছে ‘আলোর উৎসব’। নতুন বছরের শুরুতে বাংলাদেশের মানুষ বিজয়ের নতুন সূর্য দেখেছে। শিশু,থেকে ধরে কিশোর কিশোরীরা অন্তহীন আনন্দের মধ্য দিয়ে জ্ঞান অর্জন করছে এবং আগামী দিনের স্বপ্ন দেখতে প্রস্তুত হচ্ছে। সুনগারিক গড়ে তুলতে শিশু কিশোর কিশোরী সহ এই দেশের জনগণের হাতে বই তুলে দেওয়া প্রয়োজন। আসলেই বইয়ের মাধ্যমে নানা ভাবনার সংমিশ্রনে ব্যক্তিগত ধারনা ও বিশ্বাস দৃঢ় হয়।
কটিয়াদী স্ট্যান্ডার্ড ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক, মধু সুধন সাহা সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী অভিভাবক বৃন্দ।
আলোচনা শেষে ছোট্ট সোনামণিদের মাঝে বেলুন বিভিন্ন খেলাধুলা পরিশেষে বই বিতরণ করা হয় এই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক মধু সুধন সাহা।
Leave a Reply